ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ২ বাসে আগুন

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৩৫৯ বার পঠিত
138

গাজীপুরে আজ মঙ্গলবারও বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। আজ সকাল থেকে তারা বিক্ষোভ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর থানার আশপাশ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ছুড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেয়। শ্রমিকরা সংগঠতি হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেয়। পুলিশ, বিজিবি, র‌্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এখন কোনাবাড়ি কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিকরা দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, কোনাবাড়িতে আন্দোলনরত শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন কোনো সহিংসতা না করে সেজন্য সড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। বেতনের বিষয়ে মজুরি বোর্ড সিদ্ধান্ত নেবে। আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

ট্যাগস :

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ২ বাসে আগুন

আপডেট সময় : ০৬:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩