ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সুজানগরে ভুয়া চাকরিদাতা আটক

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১২৯ বার পঠিত
124

পাবনার সুজানগরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জালে কামরুল হাসান (৪৫) নামে‌ এক ভুয়া চাকরিদাতা আটক হয়েছে। সে বেড়া উপজেলার আলহেরা নগর গ্রামের মৃত মেহেদী হাসানের ছেলে। গত বুধবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়,সম্প্রতি উপজেলার নাজিরগঞ্জ গ্রামের জনৈক ব্যক্তিসহ পাবনার বিভিন্ন গ্রামের ১৩ জন চাকরি প্রত্যাশী মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে চাকরির ভাইভা সম্পন্ন করেন। এরই এক পর্যায়ে ভুয়া চাকরিদাতা প্রতারক কামরুল হাসান‌‌ মৎস্য অধিদপ্তর থেকে চাকরি প্রত্যাশী ঐ সকল ব্যক্তির নাম ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করেন।‌ এক পর্যায়ে সে নাজিরগঞ্জের‌ চাকরি প্রত্যাশী জনৈক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার শতভাগ আশ্বাস দিয়ে তার কাছে ১১ লক্ষ টাকা উৎকোচ দাবি করেন। এ সময় চাকরি প্রত্যাশী ওই ব্যক্তি তার প্রস্তাবে রাজি হন। বিষয়টি গোপন সূত্রে পাবনা জেলা এনএসআই কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হলে ‌ তারা প্রতারক কামরুল হাসানকে আটকের জাল পাতেন। একপর্যায়ে বুধবার দুপুর ২টার দিকে ভুয়া চাকরিদাতা প্রতারক কামরুল উৎকোচের ১১ লক্ষ টাকা নিতে নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় চাকরি প্রত্যাশী ওই ব্যক্তির কাছে আসেন। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা এনএসআই‌’র‌ জনৈক কর্মকর্তা তাকে আটক করে নাজিরগঞ্জ ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে উক্ত প্রতারক কামরুলের বিরুদ্ধে সুজানগর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান।

ট্যাগস :

সুজানগরে ভুয়া চাকরিদাতা আটক

আপডেট সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪