ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

সুজানগরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১১৪ বার পঠিত
179

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে শিমলা খাতুন (১৭) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী। সে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের কুমিড়গাড়ীদহেরপাড়া গ্রামের নায়েব আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার বনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত শনিবার বিকালে বিয়ের প্রস্তুতিকালে ওই বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, গত শনিবার বিকাল ৪টার দিকে বাল্যবিয়ে আইনকে উপেক্ষা করে উক্ত শিমলা খাতুনকে সাঁথিয়া উপজেলার জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের আব্দুল কদ্দুস শেখের প্রবাসী ছেলে মাসুদ রানার (২৩) সাথে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ স্থানীয় জনপ্রতিনিধি ও সুজানগর থানা পুলিশের সহযোগিতায় ওই বিয়ে বন্ধ করে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন শুধু বাল্যবিয়ে বন্ধ নয়, ভবিষ্যতে কোন অভিভাবক বাল্যবিয়ের আয়োজন করলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট সকলকে জেল জরিমানা করা হবে।

ট্যাগস :

সুজানগরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আপডেট সময় : ০৯:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫