ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২৯১ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

118

জাতীয় সংসদের পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে বলে খবর মিলেছে। কিন্তু বিষয়টি কতটা বিশ^াসযোগ্য,তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরমধ্যে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) নির্বাচনী এলাকার প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অপর চারটি আসনে যাদের প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে তারা হলেন-পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে সাবেক এমপি অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব,পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। নির্ধারিত এলাকায় তাদের নির্বাচনী কাজ করার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
এদিকে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পাওয়া জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন একবারেই অপরিচিত মুখ। এই তিন উপজেলার সাথে কোনদিন তাঁর সম্পর্ক ছিলো না। তিনি সুজানগর উপজেলার বাসিন্দা। তাঁকে এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে দলের সিদ্ধান্তের বাইরে কথা বলছেন না স্থানীয় নেতারা। সাধারণ মানুষ কোনভাবেই এই সিদ্ধান্ত মানছেন না। এ আসনের সর্ববৃহৎ উপজেলা চাটমোহর। চাটমোহর উপজেলা থেকে প্রার্থীর দাবি অনেক দিনের।
কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ এ দলের প্রাথমিক মনোনয়ন দেওয়ার বিষয়ে পাবনা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম বলেন,‘আমি দলের জন্য কাজ করছি,সব সময় করেছি,সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি। দলের সকল কর্মসূচিতে অংশ নিয়েছি। এলাকায় দলকে সুসংগঠিত করেছি। এলাকার সবাই জানে,বোঝে। আমার এলাকা ভালো রাখতে সবকিছু করছি। আমার অনুসারী কি পরিমান আছে,তোমরা তা জানো। আমার জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই। হঠাৎ করে ঢাকায় ডেকে নিয়ে এ ঘোষনা দেওয়া হয়েছে। এ ঘটনা তো আমাকে জানানো হয়নি। আমি পর্যবেক্ষণে আছি।
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব,সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হাসাদুল ইসলাম হীরা বলেন,‘দলের সিদ্ধান্ত দেয়ার মালিক তারেক রহমান। তিনি যখন সিদ্ধান্ত দেবেন তখন অবশ্যই সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে। সময় আসলে কথা হবে। তারেক রহমান দলের মালিক। তিনি আগে দেশে আসুক। তিনি যদি কোনো সিদ্ধান্ত দেন তখন সেটা অবশ্যই মানতে হবে। কৃষিবিদ হাসান জাফির যে পোস্ট দিয়েছেন সেটা দলের সিদ্ধান্ত কিনা সেটা আমি এখন বলতে পারব না। হাই কমান্ডের সিদ্ধান্ত কখন আসবে, যখন মনোনয়ন দেবে তখন আসবে। এখন তো কাউকে মনোনয়ন দেয়নি।’
চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু বলেন,আমাদেরকে জরুরী ভিত্তিতে কেন্দ্রে ডেকে নেওয়া হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার জনাব হাসান জাফির তুহিনকে পাবনা-৩ এ প্রাথমিক মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। তাকে সামনে রেখে দলের সকল কর্মকান্ড পরিচালনার কথা বলা হয়েছে,এটা হাই কমান্ডের নির্দেশ। তিনি বলেন,দল যাকে মনোনয়ন দেবে,তাকে নিয়ে আগামী নির্বাচন করবো। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। দলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।
চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ বললেন,‘দলের সিদ্ধান্তের বাইরে আমি না। দল যাকে মনোনয়ন দিবো,তার জন্য সর্বাত্মক চেষ্টা করবো,তাঁকে বিজয়ী করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’
এদিকে,কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনা-৩ এ প্রাথমিক মনোনয়ন পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা-সমালোনার ঝড় বইছে। বিষয়টি সহজভাবে মানছেন না বিএনপি ও অঙ্গ সংগঠণের কর্মী-সমর্থকরা। অনেকের মন্তব্য দীর্ঘদিন ভোট দিতে পারিনি। এবারও আর ভোট দেওয়া হবেনা। বাইরের কোন ব্যক্তিকে মনোনয়ন দিলে ভোট দিতে যাওয়া যায়না।
গত শুক্রবার (২৭ জুন) হাসন জাফির তুহিনকে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় চাটমোহর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে আনন্দ মিছিল অনষ্ঠিত হয়েছে চাটমোহরে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মোটরসাইকেল শোডাউন করেছে কৃষক দলের নেতা-কর্মীরা। আগামী ৪ জুলাই ভাঙ্গুড়া উপজেলাতে হাসান জাফির তুহিনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ট্যাগস :

পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫