ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনা-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮১ হাজার ৯৬২জন,মোট ভোট কেন্দ্র ১৭৬

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৩১৫ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

197

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হবে আগামী ২০ অক্টোবর। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত বুধবার ভোটকেন্দ্রের এই খসড়া সংখ্যা প্রকাশ করেন। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৬টি। এ তিনটি উপজেলায় ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৪৮টি। এরমধ্যে স্থায়ী ভোট কক্ষ ৯৪৮ ও অস্থায়ী ১০০টি। মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৬২জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯১ জন ও মহিলা ২ লাখ ৪০ হাজার ৮৬৪জন।
চাটমোহর উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে ৮৭টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৫২৫,এরমধ্যে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৭১ আর অস্থয়িী ৫৪। চাটমোহর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৮৪১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ৬৪৬জন আর মহিলা ১ লাখ ২৮ হাজার ১৯৫ জন।
ভাঙ্গুড়া উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫টি। ভোট কক্ষের সংখ্যা ২৭৪,এরমধ্যে স্থায়ী ২৫৩ ও অস্থায়ী ২১টি। মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৮। এরমধ্যে পুরুষ ৫৪ হাজার ২৬২ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ৫১৩জন।
ফরিদপুর উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৪টি। ভোট কক্ষ ২৫৯,এরমধ্যে স্থায়ী ২২৪টি ও অস্থায়ী ২৫টিঅ এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৩৪৩জন। পুরুষ ৫৮ হাজার ১৮৩ জন ও মহিলা ৫৮ হাজার ১৫৬ জন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়ায় মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। পুরুষদের জন্য প্রতি কক্ষে ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য প্রতি কক্ষে ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। খসড়ায় মোট ভোটকক্ষ রাখা রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। গত সংসদ নির্বাচনে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। যে খসড়া তালিকা প্রকাশ করা হলো তার ওপর দাবি আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি হবে ১২ অক্টোবর পর্যন্ত। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

ট্যাগস :

পাবনা-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮১ হাজার ৯৬২জন,মোট ভোট কেন্দ্র ১৭৬

আপডেট সময় : ১১:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫