ব্রেকিং নিউজ :
সাইবার দলের শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩৯৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করা হয়েছে।
ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার রাজধানীতে অবস্থিত তাঁদের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী কামরুল ইসলামসহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম ও বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সাইবার দল আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।















