ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনা-৩ আসনে এমপি প্রার্থীদের ছোটাছুটিতে পরিবেশ উৎসবমুখর

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২২২ বার পঠিত
328

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৯ দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোট টানতে মরিয়া। বসে নেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ অন্যন্য প্রার্থীরা। নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রতিশ্রুতির ডালিও খুলে দিচ্ছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ছোটাছুটিতে উৎসবমুখর হয়ে উঠেছে ভোটের পরিবেশ। গণসংযোগ,সভা-সমাবেশ আর ভোট প্রার্থনার মধ্য দিয়ে সময় পার করা হচ্ছে। শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সরব হয়ে উঠেছে শহর থেকে গ্রাম। এ আসনে মূল নির্বাচনী লড়াই হবে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। বিএনপির বাধা বিএনপির বিদ্রোহী প্রার্থী। জাশাযাতে ইসলামীর প্রার্থীও মাঠ চষে বেড়াচ্ছেন। তারাও প্রতিদ্বন্দ্বিতায় আসতে উঠেপড়ে লেগেছে।
পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন গতকাল শনিবার ফরিদপুর উপজেলার ডেমরা ও পুঙ্গলী ইউনিয়নে পৃথক দুইটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। গত শুক্রবার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে ধানের শীষের ভোট প্রার্থনা করেন। এদিন বিকেলে মথুরাপুর ইউনিয়নের ভাদরা খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এছাড়া ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষায় হাইস্কুল মাঠেও অপর একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় দলীয় নেতা-কর্মীরা তাঁর সাথে ছিলেন।
বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক এমপি,স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কেএম আনোয়ারুল ইসলাম গতকাল শনিবার চাটমোহর উপজেলার বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। গত শুক্রবার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। ডিবিগ্রাম ইউনিয়নের নির্বাচনী উঠান বৈঠক করেন। এসময় চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাচনী প্রচার শুরু করেছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক আলী আছগার,গণধিকার পরিষদের হাসানুল ইসলাম রাজাসহ অন্যরা। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আছগার গতকাল শনিবার ভাঙ্গুড়া উপজেলা ও গত শুক্রবার চাটমোহরের হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন।

ট্যাগস :

পাবনা-৩ আসনে এমপি প্রার্থীদের ছোটাছুটিতে পরিবেশ উৎসবমুখর

আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬