ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আটঘরিয়ায় সরকারি কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি পালন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৬২ বার পঠিত
254

বাংলাদেশের সকল কর্মচারিদের দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা, এক দাবি ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে ঘোষিত কর্মসুচির অংশ গ্রহণ আটঘরিয়া উপজেলার কর্মচারি ইউনিয়নের আহবানে “অবস্থান কর্মবিরতি” পালন করেন।
আজ ২ ফেব্রুয়ারী সোমবার সকালে আটঘরিয়া উপজেলা কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সমানে অনুষ্ঠিত ২ ঘন্টা অবস্থান কর্মবিরতি পালন করেছেন কর্মচারিরা।
এসময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। একই কর্মসূচি মঙ্গলবার পালন করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
কর্মসূচির ফলে নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ সরকারি দপ্তরে সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে সাধারণ মানুষ নানা কাজে এসে ভোগান্তিতে পড়েন। অনেক জায়গায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা জানান, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে আসছেন তারা। উপরন্তু সরকার এ কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না এমন বক্তব্যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
আন্দোলনকারীদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পুরোনো বেতন কাঠামোতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ন্যায্য বেতন ও মর্যাদা নিশ্চিত না হলে কর্মচারীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। ঐক্য পরিষদের দাবি আদায় না হলে আগামীতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

ট্যাগস :

আটঘরিয়ায় সরকারি কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি পালন

আপডেট সময় : ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬