ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আটঘরিয়ায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১২৪ বার পঠিত
180

পাবনার আটঘরিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করতে এম আর এ এমএফআই উচ্চ ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২১ জন ছাত্র ছাত্রীকে সাধারণ বৃত্তি ও ১ জন ছাত্রকে উচ্চ শিক্ষাবৃত্তি সহ মোট ২২ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্ত প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার দেবোত্তর এলাকার সিসিডিবি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সিসিডিবি এমএফপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএফপি’র হেড মোহাম্মদ সোলাইমান সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জোনের জোনাল কো-অর্ডিনেটর রঞ্জিত কুমার সাহা এবং রাজশাহী জোনের জোনাল কো-অর্ডিনেটর মোঃ আবু সাঈদ, এরিয়া কো-ডিনটর আব্দুস সোবহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া কো-ডিনটর গৌতম কুমার সেন। সঞ্চালনায় ছিলেন দেবোত্তর শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আটঘরিয়ায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬