ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান Logo জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে চাটমোহরে মানববন্ধন Logo চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড Logo লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান Logo ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান Logo চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক Logo আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিয়াউর রহমানের প্রার্থিতা ঘোষণা Logo ফিরেছে পাটের সুদিন,ভালো দামে খুশি কৃষক Logo চাটমোহরে নজরুল বর্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ Logo শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পঠিত
104

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে বেসরকারি এনজিও ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে দাপ্তরিক কাজে বের হন। ঈশ্বরদীমুখী মোটরসাইকেলটি মুনশিদপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে কিছুটা দূর পর্যন্ত টেনেহেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ওই বাসটি শনাক্তসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত

আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬