ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান Logo জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে চাটমোহরে মানববন্ধন Logo চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড Logo লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান Logo ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান Logo চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক Logo আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিয়াউর রহমানের প্রার্থিতা ঘোষণা Logo ফিরেছে পাটের সুদিন,ভালো দামে খুশি কৃষক Logo চাটমোহরে নজরুল বর্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ Logo শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় গোকুলনগরবাসী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পঠিত
75

পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর এলাকায় সম্প্রতি অপরাধমূলক তৎপরতা ও ডাকাত আতঙ্ক বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এক সচেতনতামূলক মতবিনিময় সভায় এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে রাতের আঁধারে মুখ ও চোখ বাঁধা এবং ভারী অস্ত্রসজ্জিত একটি সংঘবদ্ধ দলের সন্দেহজনক চলাচল লক্ষ্য করা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ।
পরিস্থিতি মোকাবিলায় এলাকার প্রবেশপথ ও অলিগলিতে যুবকদের সমন্বয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার খবর দ্রুত ছড়িয়ে দিতে বিশেষ যোগাযোগব্যবস্থাও চালু করা হয়েছে। পাশাপাশি অপরিচিত ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর জন্য মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আক্কেল মালিথা, শেখ মজনু, সোলেমান মন্ডল, আব্দুর রহমান ও আব্দুল কুদ্দুস সানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, গোকুলনগর এলাকায় ডাকাত চক্রের উপস্থিতির খবর পাওয়ার পর এলাকাবাসীর পাশাপাশি পুলিশের টহলও জোরদার করা হচ্ছে। ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় গোকুলনগরবাসী

আপডেট সময় : ১০:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬