ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৫ বার পঠিত
304

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-৭০ পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আলী আছগার (দাঁড়িপাল্লা) ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ভাঙ্গুড়া স্মৃতিসৌধ চত্বরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো: রায়হান আলী।

মতবিনিময় সভায় মাওলানা আলী আছগার বলেন, ‘দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলিত ও বঞ্চিত। ক্ষমতার রাজনীতি নয়, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। আমি নির্বাচিত হলে সংসদকে ব্যক্তিস্বার্থের নয়, জনস্বার্থের কেন্দ্রে পরিণত করবো। দেশে ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা না থাকায় সাধারণ মানুষ আজ দিশেহারা। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, নৈতিক রাজনীতি ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করবে।’
সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, তাহলে ইসলামী আন্দোলনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণই আমাদের শক্তি, জনগণের রায়ই চূড়ান্ত। আমি নির্বাচিত হলে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরবাসীর ন্যায্য অধিকার আদায়ে কাজ করবো।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, গণমাধ্যম সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিলে অন্যায় টিকে থাকতে পারে না। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য।

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ ময়নুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি মোঃ গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের (চাটমোহর-ভাঙ্গুড়া) প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন, দপ্তর সম্পাদক ও দৈনিক এ যুগের দ্বীপের প্রতিনিধি মোঃ সৈকত আহমেদ, ক্রীড়া সম্পাদক ও পাবনা প্রতিদিনের প্রতিনিধি খালিদ হোসেন হৃদয় এবং সদস্য ও দৈনিক ঘোষণার প্রতিনিধি ওমর ফারুক।

এসময় প্রার্থীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: মজিবর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আবু হুরায়রা হৃদয়, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক প্রমুখ।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

আপডেট সময় : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬