ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান ললিতা গুলশান মিতা

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩১৬ বার পঠিত
387

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আলোচনায় এসেছে সংসদের সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশনের আভাস অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগির অনুষ্ঠিত হতে পারে। এ অবস্থায় মনোনয়ন পেতে বিভিন্ন দলের নেত্রীরা তৎপরতা শুরু করেছেন।
পাবনা–সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন ঈশ্বরদী উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ললিতা গুলশান মিতা। দীর্ঘদিন ধরে সামাজিক ও নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় স্থানীয়ভাবে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই।
ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাসিন্দা মিতা প্রয়াত ডা. মোশাররফ হোসেন ও প্রয়াত রোজী হোসেন দম্পতির কন্যা। ইংরেজিতে স্নাতকোত্তর সম্পন্ন করার পর বর্তমানে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তিনি তিন সন্তানের জননী।
ছাত্রজীবনেই তার রাজনীতিতে হাতেখড়ি। ১৯৯৫-৯৬ সালে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক। এছাড়া বাঁশেরবাদা ডিগ্রি (অনার্স) কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং মহিলা দলের পাবনা জেলা ও ঈশ্বরদী পৌর শাখার সক্রিয় সদস্য।
এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর শের-ই-বাংলা নগর থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বে ছিলেন। একই সঙ্গে ঈশ্বরদী উপজেলা মহিলা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনাতেও তিনি সক্রিয় থেকে বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সামাজিক কাজেও রয়েছে তার সম্পৃক্ততা। নারী উদ্যোক্তা হিসেবে স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রায় এক হাজার নারীর কর্মসংস্থানের উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। দুর্যোগের সময় ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছেন।
খেলাধুলা ও সংস্কৃতিতেও তিনি সফল। স্কুল ও কলেজ জীবনে ব্যাডমিন্টন ও ভলিবলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া দৌড়, লং জাম্প, হাই জাম্প, নাচ ও আবৃত্তি প্রতিযোগিতায়ও একাধিকবার পুরস্কার অর্জন করেছেন।
ললিতা গুলশান মিতা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দেশের উন্নয়ন এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত নারীদের কল্যাণে কাজ করতে চান। সে লক্ষ্যেই সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করে দলের চেয়ারম্যানের কাছে মনোনয়নের আবেদন করেছেন। তিনি আশাবাদী, দল তাকে মূল্যায়ন করবে।

ট্যাগস :

নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান ললিতা গুলশান মিতা

আপডেট সময় : ১১:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬