ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে আলোচনায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৩৯ বার পঠিত
1468

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) হিসেবে আলোচনায় উঠে এসেছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। রাজনৈতিক অঙ্গন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তার মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে।

জানা যায়, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ছাত্রজীবনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

রাজপথের পরীক্ষিত এই নেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ২০১৮ সালে দীর্ঘ সময় কারাবরণও করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত মুখে পরিণত হয়েছেন।

দলীয় পর্যায়ের বিভিন্ন সূত্র বলছে, শিক্ষিত ও পেশাজীবী নারী নেতৃত্বকে সংসদে প্রতিনিধিত্ব দেওয়ার ভাবনা থেকে সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মনোনয়ন চূড়ান্ত হলে জাতীয় সংসদে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম সামনে আসায় রাজনৈতিক মহল ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে আলোচনায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬