ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সময় টিভির উপদেষ্টা হলেন মাহফুজ কবির মুক্তা

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩২ বার পঠিত
207

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি-র উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাহফুজ কবির মুক্তা।

গণমাধ্যম সংশ্লিষ্ট সূত্র জানায়, সময়োপযোগী কনটেন্ট পরিকল্পনা, ডিজিটাল সম্প্রসারণ এবং অনুসন্ধানী সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যেই তাকে উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা রাখায় মিডিয়া অঙ্গনে তার একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি হয়েছে।

মাহফুজ কবির মুক্তা স্বৈরাচারবিরোধী আন্দোলনের একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। গত দেড় দশক ধরে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে ফ্যাসিবাদবিরোধী অবস্থান তুলে ধরে অনলাইন অ্যাক্টিভিজমে সক্রিয় রয়েছেন। আন্দোলন করতে গিয়ে তিনি বিভিন্ন সময় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা যায়।

তিনি মূলধারার গণমাধ্যম ভিওডি বাংলা-র অন্যতম উদ্যোক্তা। বিকল্প ধারার কনটেন্ট নির্মাণ, সামাজিক-রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণমূলক কনটেন্ট তৈরিতে প্ল্যাটফর্মটি ইতোমধ্যে আলোচনায় এসেছে।

মিডিয়া বিশ্লেষকদের মতে, তার সম্পৃক্ততা সময় টিভির কনটেন্ট স্ট্র্যাটেজি, রাজনৈতিক বিশ্লেষণ, মাঠভিত্তিক প্রতিবেদন এবং ডিজিটাল সম্প্রসারণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

দায়িত্ব গ্রহণের পর মাহফুজ কবির মুক্তা জানিয়েছেন, “সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাই হবে আমাদের মূল লক্ষ্য। জনগণের কথা বলবে এমন গণমাধ্যম গড়ে তুলতে চাই।”

ট্যাগস :

সময় টিভির উপদেষ্টা হলেন মাহফুজ কবির মুক্তা

আপডেট সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬