ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৬৬ বার পঠিত
237

বড়াল প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠণ ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দিবসটি পালনে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা,বিভিন্ন প্রতিযোগিতা,মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা,প্রীতি ফুটবল ম্যাচ।
উপজেলা প্রশাসনের আয়োজন ২৬ মার্চ প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে সরকারি কর্মকর্তারা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ,থানা পুলিশ,বিএনপি ও অঙ্গ সংগঠণ,চাটমোহর পৌরসভা,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,চাটমোহর প্রেসক্লাব,উপজেলা পূজা উদযাপন পরিষদ,ব্যবসায়ী সমিতি,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ,সাব রেজিস্ট্রিার কার্যালয়,ব্যাংক সমূহ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর সকাল ৮টায় স্থানীয় বালুচর খেরার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মওলানা মোহাম্মদ আলী আছগার। তিনি শুভেচ্ছা বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও রুহের মাগফেরাত কামনা করেন। দিনের কর্মসূচিতে ছিল হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিশেষ দোয়া ও মোনাজাত।

ট্যাগস :

চাটমোহরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬