সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আরিফা সুলতানা রুমা
- আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৮১ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩৬ প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন আরিফা সুলতানা রুমা। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
একই তালিকায় অন্যান্য প্রার্থীরা হলেন—
রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফরজানা, হেলেন জেরিন খান, নিপুন রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহিমিদা হক, আন্না মিনজ (উপজাতি), সুবর্ণা শিকদার, কৃষ্ণা মন্ডল, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আরা চৌধুরী, মমতাজ বেগম, ফাহিমা নাসরিন, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাপন পাঠান, শওকত আরা আক্তার, মাধবী মারমা, লাশাই মারমা, সেলিনা সুলতানা নিশিতা এবং রেজেকা সুলতানা।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ও অভিজ্ঞ নেত্রীদের মধ্য থেকেই প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মাধ্যমে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করার লক্ষ্যেই এ ধরনের মনোনয়ন প্রদান করা হয়।















