ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনা চেম্বারের উদ্যোগে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের উদ্যোগ

বার্তা সংস্থা পিপ (পাবনা):
  • আপডেট সময় : ০৫:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৫১ বার পঠিত
215

পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন,দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারনের মাধ্যমে কমর্কসংস্থানের ব্যবস্থা করে দেশের বেকারত্ব দুর করতে বেসরকারি খাতের ভুমিকা রয়েছে। তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশে সরকারের চেয়ে বেসরকারি খাত দেশের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশী ভুমিকা রাখছে।
গতকাল রোববার সকালে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সঙ্গে পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম ও সহ-সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালকগন সাক্ষাৎ করতে গেলে তিনি এ সব কথা বলেন।
পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক মো. হারুন উর রশিদ জেলা প্রশাসককে অবহিত করে বলেন, পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির উদ্যোগে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। খুব শিগগির এর সুফল পাওয়া যাবে। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন।
পাবনা চেম্বারের সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম শৃংখলার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য করছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে যাতে সহনীয় থাকে সে বিষয়ে নিয়মিত বাজার মনিটর করেছে। এ ছাড়া সরকারির বিভিন্ন নীতি বাস্তবায়ন করছে। অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারেও নজরদারি করছে।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, পাবনা চেম্বারের পরিচালক একেএম মুসা, পরিচালক শেখ রতন, পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম খান, পরিচালক এ বি এম ফজলুর রহমান, পরিচালক তাজ উদ্দীন মিলন, পরিচালক মাহমুদ হাসান জাহাঙ্গীর, পরিচালক মো. সাইফুল আলম লিটন, পরিচালক এ এইচ রেজুয়ান জুয়েল, পরিচালক অলিউল ইসলাম, পাবনা চেম্বারের সচিব মো. আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

পাবনা চেম্বারের উদ্যোগে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের উদ্যোগ

আপডেট সময় : ০৫:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬