ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

চাটমোহরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২৩২ বার পঠিত
339

সারাদেশে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। পাবনার চাটমোহরে এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে ৩১ হাজার ২৫২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। উপজেলার ২৬৪টি ইপিআই টিকাদান কেন্দ্রে এবং হাসপাতালে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। টিকাদান কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাশারুম মিস লুনা,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পেইন সফল করতে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান,৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। যারা ইতোপূর্বে টিকা নিয়েছে,তারা ২৮ দিন পর বুস্টার ডোজ গ্রহণ করবে

ট্যাগস :

চাটমোহরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬