ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহারের মতবিনিময়
- আপডেট সময় : ০২:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৬৫ বার পঠিত

সৎ নেতৃত্ব ও উন্নত পৌর প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া পৌরসভার একক মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার। শুক্রবার ১৮ সেপ্টেম্বর স্থানীয় সাংবাদিকদের সাথে তার নিজ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন বাহার বলেন, “আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে ইকামতে দ্বীন তথা দ্বীনি আদর্শ প্রতিষ্ঠা করা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা।তিনি আরও উল্লেখ করেন, পৌরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন পৌরসভা উপহার দিতে নৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। নির্বাচিত হলে তিনি সততা ও নিষ্ঠার সাথে পৌর প্রশাসন পরিচালনা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
পৌরসভার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, সমাজ পরিবর্তনের এই লড়াইয়ে সাংবাদিকদের লেখনী অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ হালিম মাজহারুল নূর, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান, জামাত নেতা আব্দুল মালেক, আবুল কাশেমসহ সংগঠনের দায়িত্বশীলরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ














