ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান Logo জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে চাটমোহরে মানববন্ধন Logo চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড Logo লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান Logo ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান Logo চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক Logo আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিয়াউর রহমানের প্রার্থিতা ঘোষণা Logo ফিরেছে পাটের সুদিন,ভালো দামে খুশি কৃষক Logo চাটমোহরে নজরুল বর্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ Logo শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩০ বার পঠিত
50

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি স্কুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।
বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ‘সচেতন অভিভাবকবৃন্দ’-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ‘ভর্তি পরীক্ষার পক্ষে এক মায়ের আবেদন’ শিরোনামে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি দেওয়া হয়।
সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রস্তুতির যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয় না। এর ফলে যোগ্য ও মেধাবী অনেক শিক্ষার্থী কাঙ্খিত সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা প্রয়োজন। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি ও যোগ্যতা যাচাই করে বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হলে একটি প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ভর্তি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতির পরিবর্তে পরীক্ষাভিত্তিক ভর্তি কার্যক্রম চালু হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কাঙ্খিত প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ সৃষ্টি হবে। সমাবেশ থেকে দ্রুত সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষাভিত্তিক ভর্তি কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :

লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৮:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬