ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী Logo ফরিদপুরে মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল মাদকাসক্ত ছেলে Logo নাটোরে সড়কে নিহত ১৪,তদন্তে ৭ সদস্যের কমিটি,ফিটনেস ছিল না বাসটির Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২৬ বার পঠিত
32

পাবনা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার-গয়েশপুর সড়কের টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জালালপুর গ্রামের মাছ ব্যবসায়ী সেলিম মাহমুদ (৪০), শালাইপুর গ্রামের নয়ন মিয়া (২৫) এবং মো. সিয়াম (২০)। সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে এবং নয়ন মিয়া আব্দুল মতিন মৃধার ছেলে। সিয়ামের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুরগামী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় আহত অপর দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬