ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী Logo ফরিদপুরে মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল মাদকাসক্ত ছেলে

মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪ বার পঠিত
10

‘মাদকের আগ্রাসন প্রতিরোধ ও সমাধান,পরিবার,সমাজ ও দেশ বাঁচাতে মাদককে রুখতে হবে’ এ শ্লোগানে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামবাসীর উদ্যোগে মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ও আইনগত পদক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমআ রামচন্দ্রপুর জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আমিনুল ইসলাম স্বাধীনের সভাপতিত্বে ও কাজী আব্দুল মতিনের সঞ্চলনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,সমাজ সেবক আলহাজ্ব নুরুল ইসলাম,শহিদুল ইসলাম মাস্টার,আলহাজ্ব সিদ্দিকুর রহমান,মহাসিন আলম মাস্টার,শাহ আলম মাস্টার,শুকুর আলী,সাইফুউদ্দিন,শাহিনুল ইসলাম মিঠু,শাহিন মাস্টার প্রমুখ। বক্তারা এলাকায় মাদক ব্যবসা,মাদক সেবন,চুরি,চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এ জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১১:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬