ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ফরিদপুর পৌরসভার মেয়র মাজেদ

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৩৩১ বার পঠিত
119

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশা করেছেন ফরিদপুর পৌরসভার মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশা করেন এবং আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,দীর্ঘ ৫৭ বছর ধরে আমি রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের রাজনীতি আমার রক্তে প্রবাহিত। তিনবার ফরিদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। জনগণের সাথে রয়েছি দীর্ঘদিন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থেকেছে,তখনই এলাকার উন্নয়ন হয়েছে। পৌর মেয়র মাজেদ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন,বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাতে ব্যাপক উন্নয়ন করেছে। স্কুল-কলেজ,মাদ্রাসা,মসজিদ,মন্দির,রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট উন্নয়ন ও নির্মাণ,বিভিন্ন ভাতা প্রদান এবং দুস্থ রোগিদের চিকিৎসা সহায়তাসহ সকল সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিক এখন বিশে^র অন্যান্য দেশে অনুকরণীয়। এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন এবং বলেন আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র বলেন,বর্তমান সরকারের সময় পাবনা-৩ আসনের তিনটি উপজেলাতে যে উন্নয়ন হয়েছে,তা কখনও হয়নি। এই ধারা অব্যাহত রাখা জরুরী। বর্তমান এমপি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন কোনরুপ বৈষম্য না করে সমানভাবে তিন উপজেলায় উন্নয়ন করেছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাবনা-৩ আসনে নৌকার মাঝি হিসেবে পাঠাবেন,আমরা সকল ভেদাভেদ ভুলে তাকেই নির্বাচিত করবো। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করে বলেন,ইতোপূর্বে তিন বার দলের কাছে মনোনয়ন চেয়ে আবেদন করেছিলাম। এবারও আমি মনোনয়ন চাইবো।

ট্যাগস :

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ফরিদপুর পৌরসভার মেয়র মাজেদ

আপডেট সময় : ০৪:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩