আটঘরিয়ায় ছেলের লাঠির আঘাতে পিতা খুন
- আপডেট সময় : ০৩:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৫৩ বার পঠিত

আটঘরিয়া প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলে কর্তৃক পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটা দিয়ে উপজেলার চৌবাড়িয়া গ্রামে এঘটনায় তিনজনকে আসামি করে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহতের আরেক ছেলে সাইদুল ইসলাম। আসামীরা হলো
সুলতান আহমদ (৫৫), সুলতানের স্আত্জেরী দা খাতুন (৪০) ও ছেলে আব্দুল মাজিদ (১৮)।
নিহতের পারিবারিক ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আবুল হোসেনের দুই ছেলে সাইদুল ও সুলতানের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন দন্ড চলে আসছে। ঘটনার দিন সন্ধ্যায় সহোদয় সাইদুল ও সুলতানের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায় হাতাহাতি শুরু হয়। এর মধ্যে তাদের পিতা আবুল হোসেন এসে বাধা নিষেধ করলে পুত্র সুলতান হোসেন লাঠি দিয়ে পিতাকে পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন আবুল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আরও বেগতিক হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে নয়টার সময় টেবুনিয়া বাজার নামক স্থানে সে মারা যায়।
এঘটনায় আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।










