ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আটঘরিয়ায় জহুরা ফাউন্ডেশনের ৮৩ জন নারী-পুরুষের মধ্যে লেপ বিতরণ

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১১৩ বার পঠিত
66

পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে প্রতিষ্ঠিত জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৮৩ জন অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার দড়িনাজিরপুর মরহুম আব্দুল হক মাস্টারের বাড়ির উপর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহুরা ফাউন্ডেশনের সভাপতি,পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক,সাবেক উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সায়লা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল হাশেম,আটঘরিয়া উপজেলা সমাজসেবা অফিসার ইসমত জেরিন, গ্রামীণ ব্যাংকের সাবেক জোনাল ম্যানেজার আকরাম হোসেন,ফাউন্ডেশনের জীবন সদস্য আতাউর রহমান রেজা। অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, গ্রাম প্রধান, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গোড়রী,দড়িনাজিরপুর,উত্তরচক. তারাপাশা,মতিঝিলসহ আশপাশের গ্রামের বাছাইকৃত ৮৩ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এই লেপ বিতরণ করা হয়।
জহুরা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আজিজুর রহমান জানান, এই ফাউন্ডেশন ২০২০ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে

ট্যাগস :

আটঘরিয়ায় জহুরা ফাউন্ডেশনের ৮৩ জন নারী-পুরুষের মধ্যে লেপ বিতরণ

আপডেট সময় : ০৮:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪