আটঘরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ১১:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৫৯ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

“অভয়শ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি ” এই প্রতিপাদ্যে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ছিল র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। গত সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে একটি র্যালী বের হয়ে দেবোত্তর বাজারেন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীনের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুর রহমান ও আবু তাহের। অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।













