ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আটঘরিয়ায় বিএনপি ও জামায়াতের বিক্ষোভ,প্রতিবাদ সভা,সংবাদ সম্মেলন,একে অপরের বিরুদ্ধে অভিযোগ

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৮০ বার পঠিত
76

পাবনার আটঘরিয়ায় একটি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন ফরম তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ,দু’দলের অফিস ভাঙ্চুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ও দোষিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে একে অপরকে দোষারোপ করে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে জামায়াত ও বিকেলে বিএনপি এই কর্মসূচি পালন করে। জামায়াতের কর্মসূচি থেকে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণও দাবি করা হয়। জামায়াত দাবি করেন বিএনপি জামায়াতের কার্যালয় ভাঙ্চুর ও অগ্নিসংযোগ করায় পবিত্র কোরআন শরীফসহ ইসলামী পুস্তক পুড়ে গেছে।
বিএনপি জামায়াতকে জঙ্গি ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে বলে জামায়াত-শিবিরের হামলায় তাদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদের বিচার দাবি করে বিএনপি। এঘটনার কারণে শুক্রবার দেবোত্তর কেন্দ্রীয় জামে মসজিদ তালাবদ্ধ থাকায় মুসুল্রীরা জুমআ’র নামাজ পর্যন্ত আদায় করতে পারেননি।
বিএনপি’র সংবাদ সম্মেলন ঃ শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে জামায়াত-শিবিরের নেতারা হামলা চালিয়ে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
তিনি আরও বলেন,জামায়াত-শিবির নিজেরাই পবিত্র কোরআনে আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। মিছিলটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা,যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন,পৌর বিএনপির সভাপতি আজহার উদ্দিনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পোড়া কোরআন নিয়ে জামায়াতের বিক্ষোভ ঃ আটঘরিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় পোড়া কোরআন নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে আটঘরিয়ার দেবোত্তরস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল জামায়াতের কার্যালয় পোড়ানো বিভিন্ন চিত্র সাংবাদিকদের ঘুরে দেখান। পরে তারা পাবনা-আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। নেতাকর্মীরা পোড়ানো কোরআন শরীফ দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সহকারী সেক্রেটারি এস এম সোহেল ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন,উপজেলা বিএনপির চাঁদাবাজ ও দখলবাজ সন্ত্রাসীরা শুধু জামায়াতের কার্যালয় পোড়ায়নি তারা ইসরায়েলের কায়দায় বর্বর হামলা চালিয়ে পবিত্র কোরআন ও হাদিসসহ বিভিন্ন ইসলামী বইপত্র পুড়িয়েছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া আটঘরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন,অবিলম্বে থানার ওসিকেও প্রত্যাহারের দাবি জানান তিনি।
উল্লেখ্য,দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে জামায়াত নেতাদের ফরম তুলতে বাধা দেন এবং মারধর করে বের করে দেন বিএনপির নেতারা। এ ঘটনায় বিএনপি-জামায়াতের পালটাপালটি বিক্ষোভ ও সংঘর্ষের পর উপজেলা বিএনপির নেতা আলমের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করেন জামায়াতের নেতাকর্মীরা। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা উপজেলা জামায়াতের অফিসে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেন। অফিস লক্ষ্য করে রাত ৯টার দিকে গুলি করে বিএনপি নেতাকর্মীরা। এসব ঘটনায় একে অপরের ওপর দোষারোপ করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা।
আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন,উভয়পক্ষ উভয়পক্ষের অফিস ভাঙচুর করেছে। কিছুটা সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

আটঘরিয়ায় বিএনপি ও জামায়াতের বিক্ষোভ,প্রতিবাদ সভা,সংবাদ সম্মেলন,একে অপরের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৮:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫