আটঘরিয়ায় বিকাশ ব্যবাসায়ীর টাকা ছিনতাই
- আপডেট সময় : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১০৩ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার আটঘরিয়ায় বিকাশ ব্যবসায়ী আনিসুর রহমান আনিসকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে টেবুনিয়া- চাটমোহর সড়কের দেবোত্তর বাজারের পাশে কৃষি ফার্ম গেটের সামনে।
জানা গেছে,আটঘরিয়া এলাকার আবুল হাসেমের ছেলে আটঘরিয়া বাজারের এআরটি টেলিকম বিকাশ ব্যবসায়ী আনিসুর রহমান আনিস ঐদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে ভাইরা রাকিবুল হাসানের সাথে দেবোত্তর বাজারে এটিএম বুথে আসেন আনিস। এ সময় এটিএম বুথ বন্ধ থাকায় আনিস ও রাকিবুল হাসান মোটরসাইকেল যোগে অর্থাৎ দুইজন ভাইরা টেবুনিয়া বাজারে যাচ্ছিলে। দেবোত্তর-টেবুনিয়া সড়কের ফার্মগেট নামক স্থানে তারা পৌঁছা মাত্রই পৃর্ব থেকে ওৎ পেতে থাকা প্রথমে কালো মুখোশ পরে অস্ত্র হাতে এক ব্যক্তি তাদের চলার পথ প্রতিরোধ করে।
এ সময় রাকিবকে সজোড়ে লাথি মেরে পাশের একটি খাদে ফেলে দেয়। পরে ফার্মগেট এর ভিতর থেকে কালো মুখোশ পরিহিত আর ৮/১০জনের ছিনতাইকারী একটি দল ধারালো অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে এসে বিকাশ ব্যবসায়ী আনিসকে জিম্মি করে ফার্মগেটের ভিতরে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগদ কোন ৫৮ হাজার টাকা একটি বান্ডেল ও ১৮ হাজার টাকার একটি বান্ডিল ছিনতাই করে নেয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে আনিসকে আঘাত করে হাতে পিঠে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আনিস ও রাকিবুল হাসানের চিৎকারে পথচারী ওই স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।













