আটঘরিয়ায় বিনামূল্যে মাসকলাই বীজ ও সার পেলেন ১৮০ জন কৃষক
- আপডেট সময় : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৫১ বার পঠিত

২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় পাবনার আটঘরিয়া উপজেলার ১৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না’র সভাপতিত্বে বিতরণকালে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নানসহ উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না জানান, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর সভায় ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাসকালাই, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে তুলে দেওয়া হয়।














