ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

আটঘরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১১১ বার পঠিত
70

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পপুস্তক অর্পণ করে উপজেলা প্রশাসন, আটঘরিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা বিএনপি, দেবোত্তর ডিগ্রী কলেজ,আটঘরিয়া সরকারি কলেজ,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়,দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয,আটঘরিয়া পৌরসভা,পৌর বিএনপি, উপজেলা যুবদল,পৌর কৃষকদল,পৌর যুবদলসহ অনেকেই। পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত, এবং বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, প্যারেট পরিদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগস :

আটঘরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আপডেট সময় : ০৫:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫