ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আটঘরিয়ায় মাছভর্তি গাড়ির ধাক্কায় এক ব্যাক্তি নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পঠিত
112

পাবনার আটঘরিয়া উপজেলায় মাছভর্তি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ির ধাক্কায় নকলনবিশ শাহাবুদ্দিন (৪২) নামক এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন। ঘটনা ঘটেছে গতকাল রবিবার সকাল সাড়ে আটটার সময় পুস্তিগাছা-গনির বটতলা সড়কের মমিন গুরুর বটতলা নামক স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল।
পুলিশ ও পথচারীরা জানান, ঘটনার দিন সকালে মতিগাছা গ্রামের মৃত ওয়াজ জোয়ার্দার এর ছেলে আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্টার অফিসের নকলনবিশ শাহাবুদ্দিন অটোভ্যান যোগে অফিসে আসছিলেন। এসময় একই দিন থেকে ছেড়ে আসা মাছ ভর্তি ভটভটি গাড়ি নিয়ে পাবনা মাসুম বাজারে যাচ্ছিলেন।
উভয় দিক থেকে ছেড়ে আসা মাছ ভর্তি ভটভটি গাড়ি যাত্রীবাহি অটোভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দিলে শাহাবুদ্দিন অটোভ্যান থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে ঘারের রগ ছিড়ে গুরুতর আহত হন। পথচারিরা আহত অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে শুনেছি সদর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

আটঘরিয়ায় মাছভর্তি গাড়ির ধাক্কায় এক ব্যাক্তি নিহত

আপডেট সময় : ০৭:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫