ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আটঘরিয়ায় মোবাইল চোরের ছুরিকাঘাতে যুবক নিহত,আটক ১ জন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১১২ বার পঠিত
104

পাবনার আটঘরিয়ায় সংঘবদ্ধ চোরদের ছুরিকাঘাতে আসাদুল হোসেন ওরফে আসাদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গুচ্ছগ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পরে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিলেন। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। এসময় চোরের দল সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে । ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে শরিফুল নামক এক চোর
আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি একই উপজেলার কালামনগর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আজকের ঘটনা ছাড়াও এলাকায় চোরের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। এতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর শুরু হয়েছে। পুলিশের নাকের ডগায় জুয়া খেলা চললেও পুলিশ নীরব। জুয়ার কারণেই এসব লোকজন চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ।
‎আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগস :

আটঘরিয়ায় মোবাইল চোরের ছুরিকাঘাতে যুবক নিহত,আটক ১ জন

আপডেট সময় : ১১:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫