ব্রেকিং নিউজ :
আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১০২ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার আটঘরিয়া উপজেলার সাবডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী আফজাল হোসেন এর পুত্র আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী সামিউল হোসেন (১৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত ২২ জুন বেলা এগারোটা সময় অভিরামপুর গ্রামে নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, ঘটনার দিন বেলা এগারোটার সময় সামিউল আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় থেকে ক্লাস শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কড়ইতলা-গোরড়ি সড়কের উপর একটি ব্যাটারি চালিত অটোভ্যান রাস্তার উপর দাড় করানো গাড়িকে সজোড়ে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সামিউলকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থা অবন্নতি ঘটে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সামিউল মারা যায়।













