আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারিদের “অবস্থান কর্মসূচি” পালন
- আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৭৮ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিয়োগ বিধি সংশোধন করতে স্নাতক / সমমাস সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড উন্নতিকরণ,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ছয় দফা দাবি নামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকর্মীদের “অবস্থান কর্মসূচি” পালন করেছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সকাল দশটা পর্যন্ত ২ ঘন্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই অবস্থান কর্মসুচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ রুবেল হোসেন, সদস্য চন্দন কুমার তরফদার, জেসমিন সুলতানা পলি, খন্দকার ফারুক, ফাহিম ফয়সাল,শহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, মামুনুর রশিদ, সুলতান, আব্দুর রহমান, খাইরুল কবির, রোজিনা খাতুন মুক্তা, মিথিলা খাতুন, আলতাব হোসেন, আরশেদ আলী প্রমুখ।













