ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্য আটক

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২৬৬ বার পঠিত
76

পাবনায় পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গত শুক্রবার ও শনিবার রাতে পাবনা ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।
গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের প্রান্ত হোসেন (২৫),মাজেদ হোসেন (৩১),আবু সাইদ লিটন (৩২),জুয়েল হোসেন (৩২), কিসমত প্রতাপপুর পশ্চিমপাড়া গ্রামের সালাউদ্দিন মীম (২৫), ঈশ্বরদী উপজেলার কামালপুর গ্রামের হুমায়ুন কবির (৩০),মাসুদ রানা (৩২),আরিফুল ইসলাম রাফেল (২৯) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চালাকপাড়া গ্রামের আব্দুল জব্বার (৪০)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন,‘চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে প্রথমে পাবনার চরঘোষপুর এলাকা থেকে প্রান্ত ও মাজেদ নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শনিবার রাতে পাবনা সদর ও কুষ্টিয়ার কুমারখালী থেকে পৃথক অভিযান চালিয়ে বাকি ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৯টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।’
ওসি রওশন আরও বলেন,গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তারা বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্য আটক

আপডেট সময় : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩