একাত্তুরের পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে চাচ্ছে : কৃষকদলের সভাপতি তুহিন
- আপডেট সময় : ০৯:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৫৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন,এদেশে বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এরশাদ,হাসিনা এদেশকে নরক বানিেেয়ছিল। তারা জনগণকে ভোট দিতে দেয়নি। এখন একাত্তুরের পরাজিত শক্তি নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছে। একাত্তুরের পরাজিত শক্তিকে ছাড় দেওয়া হবেনা। এদেশে এরশাদ ষড়যন্ত্র করেছে,শেখ হাসিনা ষড়যন্ত্র করেছে। এবার স্বাধীনতাবিরোধিরা ষড়যন্ত্র করছে। এদের প্রতিহত করতে হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাসান জাফির তুহিন বলেন,স্বাধীনতার ঘোষক জিয়া এমন এক সময় বিএনপি প্রতিষ্ঠা করেছেন,যখন এদেশে কারো কথা বলার স্বাধীনতা ছিলনা,সংবাদপত্রের স্বাধীনতা ছিলনা,মানুষ স্বাধীনভাবে চরতে পারতো না। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে। যতবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে,ততবার বিএনপি জয়লাভ করেছে। তিনি বলেন,দল আমাকে যে নির্দেশ দিয়েছে,সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে পাবনা-৩ এলাকায় পাঠিয়েছেন,আমি ইচ্ছে করে আসিনি। আমাকে এখান থেকে নির্বাচন করতে বলা হয়েছে,আমি তাই আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন,সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।
সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ। প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক। সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,ড্যাব পাবনা জেলা সভাপতি আহমেদ মোস্তফা নোমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,বিএনপি নেতা সেলিম রেজা,মোঃ গিয়াস উদ্দিন,আতাউর রহমান তো,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,অধ্যক্ষ মাহমুদুল আলম,এ এম জাকারিয়া,জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন,উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ,উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় প্রধান বক্তা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক বলেন,আপনারা যদি তুহিন ভাইকে নির্বাচিত করেন,তাহলে শুধু এমপি না,আপনারা একজন মন্ত্রী পাবেন। যারা এখনো তুহিন ভাইকে না মেনে বিপথে রয়েছেন,তা দ্রæত তাকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করবেন। অন্যথায় চাটমোহরবাসী আপনাদের ত্যাজ্য করবেন।
আলোচনা সভায় বিএনপি অ অঙ্গ-সহযোগি সংগঠণের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।













