ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

খানমরিচে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২৫৩ বার পঠিত
375

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পাবনার খানমরিচ ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।
জনসভায় বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি দেশের কৃষক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে জনগণের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।
জনসভায় সভাপতিত্ব করেন খানমরিচ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সংগঠিত হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানমরিচ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মোঃ আতাউর রহমান খোকন। জনসভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যা আগামী নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন উপস্থিত

ট্যাগস :

খানমরিচে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬