ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

খানমরিচ ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি অনুমোদন

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৪৮ বার পঠিত
355

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা খানমরিচ ইউনিয়ন শাখার ৬৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. রকিবুল ইসলাম-কে।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে ও কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এ কমিটি ঘোষণা করা হয়। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মো. ফাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুমন-এর যৌথ স্বাক্ষরের মাধ্যমে কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিবুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন— মুক্তা পারভেজ, তাসলিম হাসান তুষার, জাকারিয়া আলম আশিক, সালাউদ্দিন সুমন, কাওছার আহমেদ রুপম, রকিবুল ইসলাম রিন্টু, হযরত আলী, আমিরুল ইসলাম ও শিপন।
এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহেব আলী, আরিফুল ইসলাম হীরা, সোহেল রানা, আসলাম আহমেদ, সাব্বির ও পলাশ।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক বায়জিদ আহমেদ, দপ্তর সম্পাদক নাসিম আহমেদ, প্রচার সম্পাদক সোহান ফকির, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মিলন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম চাঁদ এবং ক্রীড়া সম্পাদক জাকারিয়া হোসেন।
নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তি খাতে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। একই সঙ্গে সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় কমিটি কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে সক্রিয় ভূমিকা রাখবে।
এছাড়া তারা জানান, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম আরও জোরদার করা হবে।

ট্যাগস :

খানমরিচ ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি অনুমোদন

আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬