ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৯৪ বার পঠিত
252

চাটমোহরে বিএনপির নেতা-কর্মীদের হাতে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মওলানা হাবিবুর রহমান মারপিটে শিকার হওয়া,টেন্ডারবাজি,চাঁদাবাজির প্রতিবাদে এবং দোষিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। আজ রবিবার সকাল ১১টায় চাটমোহর পৌর সদরের নতুন বাজার জার্দিস মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস্স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন,উপজেলা জামায়াতের আমীর মওলানা মোঃ আব্দুল হামিদ,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি সোলায়মান হোসেন,জামায়াতের পৌর শাখার সাবেক সেক্রেটারী মোঃ সাদ্দাম হোসেন,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বিএনপির টেন্ডারবাজির ও জামায়াতের সেক্রেটারিকে মারপিটের নিন্দা জানিয়ে বলেন,আমার সকল কর্মকান্ড,জীবন মৃত্যু আল্লাহর জন্য। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবলে বিএনপি ভুল করবে। বক্তারা এখন থেকে কেউ বা কোন দলের লোকজন হামলা করলে প্রতিহত করার ঘোষনা দেন। তারা অবিলম্বে জামায়াতের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহার ও জামায়াতের সেক্রেটারির উপর হামলা ও মারপিটের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীদের হাতে মারপিটের শিকার হন চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এই ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ও বিএনপি একে অপরকে দোষারোপ করে পালটাপালটি সংবাদ সম্মেলন,বিক্ষোভ মিছিল ও মামলা দায়ের করে।

ট্যাগস :

চাটমোহরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬