ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৪৬৯ বার পঠিত
109

এক দফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এ ছাড়া ২৪ ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হবে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানায় বিএনপি। সেইসঙ্গে বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক ভিডিও বার্তায় দলের বক্তব্য তুলে ধরেন। এরপর বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষে রিজভী দলের অসহযোগ আন্দোলনের কর্মসূচি জানান। তিনি বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে থেকে এ আহ্বান জানাচ্ছি।

ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে।

রিজভী বলেন, মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতা-কর্মীদের আজ থেকে আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছি। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস বিদ্যুৎ বিল দেয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। তিনি বলেন, ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভাবুন।

নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র এ নেতা ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান। আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান রিজভী।

আমাদের বড়াল/এমআর

ট্যাগস :

টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট সময় : ০৪:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩