ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

দরপত্রে অংশ নেওয়ায় ঠিকাদারকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

পাবনা অফিস:
  • আপডেট সময় : ০৪:২২:২২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৩৭৭ বার পঠিত
102

পাবনায় দেলোয়ার হোসেন নামের এক ঠিকাদারকে মারধর,অফিস তছনছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার।
অভিযোগ থেকে জানা গেছে,পাবনার এলজিইডির অধীনে সুজানগরের কামারহাট হাকিমপুরের বটতলায় সেতু নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার দেলোয়ার হোসেনকে এ প্রক্রিয়ায় অংশ নিতে নিষেধ করেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সবুজ। এরপরও সোমবার কাগজপত্র জমা দেন দেলোয়ার হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে সবুজের নেতৃত্বে ১০-১৫ জন ঠিকাদারের অফিস ডায়নামিক ট্রেডার্সে হামলা চালান। এ সময় তারা দেলোয়ারকে মারধর এবং তাঁর অফিস তছনছ করে ড্রয়াারে থাকা ২ লাখ টাকা নিয়ে চলে যান। দেলোয়ার হোসেন বলেন,মারধর করেও ক্ষান্ত হয়নি তারা। হত্যার হুমকি দিয়ে গেছে। এখন রাস্তাঘাটে বের হতে ভয় পাচ্ছি।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন,স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সঙ্গে ওই ঠিকাদারের ঝামেলা হয়েছে। আমরা বসে সমাধানের চেষ্টা করেছি। থানায় আমার নামে কেন অভিযোগ দিল জানি না।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন,অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

দরপত্রে অংশ নেওয়ায় ঠিকাদারকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:২২:২২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩