ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে জামায়েতে ইসলামীর মতবিনিময় সভা

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১০৬ বার পঠিত
91

সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে মন্দির কমিটির সাথে জামায়োত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জামাতের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়োতের আমির ডা: নুরুজ্জামান প্রামানিক। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। সঞ্চালনা করেন পৌর আমির গোলাম আযম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমাদের সংগঠনে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও সদস্য আছে। যার যার ধর্ম সে সে পালন করবেন,এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সকলেই আমরা বাংলাদেশী।
তিনি আরেও বলেন, আপনারা নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করুন। এবারও ঈশ্বরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন হবে। শারদীয় দুর্গোৎসবে সনাতনী ভাই-বোনদের পাশে থাকবে ঈশ্বরদী উপজেলা জামায়াত।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গণেশ সরকার, উপজেলা উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মৌবাড়িয়া ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক স্বপন কুমার কুন্ডুসহ ঈশ্বরদীর ৩২টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

ট্যাগস :

দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে জামায়েতে ইসলামীর মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪