দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৩৯৫ বার পঠিত

দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।
কর্মশালায় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং রাষ্ট্রগঠনে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থীদের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে পরিকল্পিত প্রশিক্ষণ এবং সচেতন নাগরিক ভূমিকার কোনো বিকল্প নেই। তিনি দেশ ও মানুষের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মী, সংগঠক ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
















