নয়াপল্টনে বিএনপি থেকে মনোনয়ন নিলেন আরিফা সুলতানা রুমা
- আপডেট সময় : ০২:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৩৬৭ বার পঠিত

সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সংরক্ষিত নারী আসনে নির্বাচন করার লক্ষ্যে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। শুক্রবার (আজ) নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ইডেন কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, বিএনপির সম্মানিত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলীয় ফোরাম তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।
তিনি আরও জানান, গত ২০ বছর ধরে তিনি দলের আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এ সময়ে জেল, জুলুম ও রিমান্ডও ভোগ করেছেন।
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।















