ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

পাবনায় অনুকূল চন্দ্র ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে মহোৎসব শুরু

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত
172

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব ও পূন্য গঙ্গাস্নান উৎসব উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে তিনদিনের মহোৎসব শুরু হয়েছে । এ উপলক্ষে পাবনার হিমাইতপুর আশ্রমে নানা আয়োজন করা হয়েছে, রোববার উৎসব শেষ হবে।
শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মহোৎসবের উদ্বোধন করবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী,পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
স্বাগত বক্তব্য দেন আশ্রম সম্পাদক রঞ্জন কুমার সাহা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, অধ্যাপক সমাপ্ত কুমার সাহা,দীলিপ পোদ্দার। সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি অধ্যাপক গুপীনাথ কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. নরেশ চন্দ্র মধু।
তিনদিনের মহোৎসবে রয়েছে,সমবেত প্রার্থনা,যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন,মাঙ্গলিকা ঊষাকীর্তন,ঠাকুরের জন্ম দিবসে প্রণাম ও অর্ঘাঞ্জলী অর্পন,গঙ্গাস্নান,জন্মস্থান প্রদক্ষিণ,কিশোরমেলা, ভক্তিগীতি, লোকরঞ্জনসহ নানা কর্মসূচি।
আশ্রম সূত্রে জানা গেছে,শনিবার মাতৃ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন জলি ও আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এছাড়াও রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরের ভক্ত অনুসারীরা এসেছেন। দেশের বাইরে থেকেও ঠাকুর ভক্তরা উপস্থিত হন। তিনদিন ব্যাপি অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরে থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।

ট্যাগস :

পাবনায় অনুকূল চন্দ্র ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে মহোৎসব শুরু

আপডেট সময় : ০৫:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩