পাবনায় আলোরসন্ধান ইসলামী সংগীত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১৪২ বার পঠিত

পাবনায় আলোর সন্ধানে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপি ইসলামী সংগীত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ এপ্রিল) বিকেলে আটঘরিয়ার মতিঝিল উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোর সন্ধান সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এই অনুষ্ঠান হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
আলোর সন্ধান সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফিক সঞ্চালনায় ও শাহিনুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
আলোর সন্ধানের উপদেষ্টা মন্ডলীর সদস্য। আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান। মোহাম্মদ আজহার আলী খান, সভাপতি দেবোত্তর পৌর বিএনপি। মোহাম্মদ আব্দুল কাদের স্যার সরবাড়িয়া উচ্চ বিদ্যালয়। আব্দুল মতিন সিনিয়র সহ-সভাপতি দেবোত্তর ইউনিয়ন বিএনপি। মোঃ ইকরাম হোসেন সহকারী শিক্ষক মতিঝিল উচ্চ বিদ্যালয়। ইয়াসিন আলী খান। পোস্টমাস্টার আটঘরিয়া উপজেলা পোস্ট অফিস। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।
পরে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারকও পুরস্কার তুলে দেন।













