ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১২৬ বার পঠিত
103

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভল্ট থেকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এছাড়াও সিসিটিভি ভাঙচুর করে কম্পিউটারের হার্ডডিস্কগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে এসব দেখতে পান কর্তৃপক্ষ। এর আগে, বুধবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলো। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের স্যারদের জানাই।

শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। ব্যাংকের ভল্টে রাখা ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল সেটা ভেঙে চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল তারা। অফিসের সিসিটিভি ভাঙচুর করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। কম্পিউটারের ২টা হার্ডডিস্ক নিয়ে গেছে। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।

পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভল্ট থেকে টাকা নিয়ে গেছে। কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভল্টের চাবি দিয়ে খুলে টাকা নিয়ে গেছে। এখন চুরি নাকি অভ্যন্তরীণ বিষয় আমরা তদন্তের পর বলতে পারবো

ট্যাগস :

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫