ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় ঈদে শ্বশুরবাড়িতে গিয়ে নিহত জাহিদ হত্যার বিচার দাবিতে চাটমোহরে মানববন্ধন

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৮৯ বার পঠিত
132

বড়াল প্রতিবেদক

ঈদ উপলক্ষে শ^শুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর বড়াল নদে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহিদ চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে।

জাহিদকে তার স্ত্রীর সহায়তায় শ^শুরবাড়ির লোকজন হত্যা করেছে মর্মে দাবি করেছেন তার স্বজনরা। জাহিদ হত্যার প্রতিবাদে ও হত্যাারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে চাটমোহর উপজেলার রেলবাজারে পৃথক দুইটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,জাহিদ কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যায়। গত ২০ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। গত সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশ জাহিদের বলে সনাক্ত করেন।  এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রীর দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেন কি কারনে বা কিভাবে তিনি মারা গেলেন বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নগরবাড়ি নৌ পুলিশ এ বিষয়টি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি। নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম বলেন,খবর পেয়ে আমরা সাঁথিয়া থানায় গিয়ে সুরতাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। মৃত জাহিদের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিচ্ছেন। প্রাথমিকভাবে আমরা একটি অপমৃত্যু মামলা দায়ের করছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জাহিদকে হত্যা করা হয়েছে দাবি করে হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার ও গত মঙ্গলবার চাটমোহর রেলবাজারে এলাকাবাসী ও রেলবাজার বনিক সমিতির ব্যানারে পৃথক দুইটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তারা এটাকে হত্যাকান্ড বলে দাবি করেন। বক্তব্য দেন,হারুন বিশ^াস,শেখ জাবের আল শিহাব,মেহেদী হাসান সুজন,মুফতি মাহমুদ হাসান,আসলাম শিকদার,আমজাদ হোসেন,আঃ কুদ্দুস,খবির উদ্দিন খোকন,মহরম হোসেন,মওলানা আঃ মমিন প্রমুখ।

ট্যাগস :

পাবনায় ঈদে শ্বশুরবাড়িতে গিয়ে নিহত জাহিদ হত্যার বিচার দাবিতে চাটমোহরে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬