ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ৩৫২ বার পঠিত
70

পাবনা সদর উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসেনের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে পাবনা পৌরসভার গোবিন্দা এলাকার কালেক্টর স্কুল এন্ড কলেজের পেছনে অফিসারস কলোনির পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এসএম রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) পৌরসভার কৃষ্ণপুর এলাকার চেয়ারম্যানের গলি এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, গতকাল রাত ১টার দিকে অফিসারস কলোনির পুকুরপাড়ে মাছ ধরতে গিয়েছিলেন রেজাউল হাকিম। ভোরে পুকুরপাড়ের বাসিন্দারা তার মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনা তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

পাবনায় উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩